সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

লসের মুখে ‘ফাইটার’ পরিচালক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : ‍গত বছর ‘পাঠান’ ছবি তৈরি করে বলিউডে হইচই ফেলে দিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বক্সঅফিসে রেকর্ড ব্যবসা করেছিল ছবিটি। ছিল জনপ্রিয় ছবির তালিকায় শীর্ষেও। এরপর সিদ্ধার্থ আনন্দের নামের পাশে জুড়ে গেল সুপারহিট তকমা। 

কিন্তু বছর পেরোতেই যেন হিসেবে গোলমাল লেগে গেল। সুপারহিট তকমা হারিয়ে তিনি লসের মুখে আছেন নতুন ছবি নিয়ে। নতুন বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ছবি ‘ফাইটার’র এমন ব্যবসা দেখে মন খারাপ সিদ্ধার্থ আনন্দের। ছবির গল্পে নতুনত্ব না থাকা, দেশপ্রেমের একই গল্প বারবার টেনে আনায় দর্শকরা খুব একটা ইতিবাচক হিসেবে নিতে পারেননি ছবিটি। 

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, এরকম ব্যবসা করবে ছবিটা বুঝতে পারিনি। হয়ত কোথাও একটা ভুল হয়ে গেছে। এই ছবির মধ্যে বিনোদনের সবকিছু ছিল, তবুও দর্শকদের পছন্দ হলো না।

জানা যায়, ছবিটিতে প্রথমবার জুটি বেঁধেছেন হৃতিক ও দীপিকা। দুরন্ত অ্যাকশন, দেশপ্রেম, দীপিকা-হৃতিকের রসায়নে ভরা এই ছবিটি। এরপরও বক্সঅফিসে কোনও জাদু দেখাতে পারেনি ‘ফাইটার’। ২৫০ কোটি টাকার ছবি এখন পর্যন্ত ব্যবসা করেছে ১৫০ কোটি টাকা। আর দিন দিন ব্যবসার গ্রাফও নিম্নগামী।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit