রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে মিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের গ্ল্যামার গার্ল এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগেই দর্শকদের জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার অভিনয়ের পাশাপাশি তার স্টাইলিশ লুক ও ফ্যাশন সচেতনতা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই সুন্দরী। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের পোস্ট করা একগুচ্ছ নতুন ছবি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শেয়ার করা ছবিগুলোতে মিমকে দেখা গেছে গাঢ় নীল রঙের একটি আধুনিক কারুকাজ করা লেহেঙ্গায়। 

সাথে ম্যাচিং করা ট্রান্সপারেন্ট শ্রাগ তার লুকে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া। নিখুঁত মেকআপ আর স্মোকি আই সাজে তাকে যেমন গ্ল্যামারাস লেগেছে, তেমনি তার ব্যক্তিত্বও ছিল ফুটে ওঠার মতো।

কানের বড় পাথরের দুল আর গলার জমকালো নেকপিস তার এই আবেদনময়ী রূপকে আরও বাড়িয়ে দিয়েছে। মিমের এই মোহনীয় লুক দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্ত ও অনুসারীরা। 

কমেন্ট বক্সে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনার চোখ দুটো অনেক সুন্দর লাগছে আপু।’ মিমের ব্যক্তিত্বের প্রশংসা করে অন্য একজন নেটিজেন লিখেছেন, ‘তোমাকে দেখতে দারুণ লাগছে, তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর আর তুমি খুব সুন্দরী।’

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit