সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার আনুশকা শেঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও সানি লিওনদের পর এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার হলেন ভারতের দক্ষিণী নায়িকা আনুশকা শেঠি। 

ডিপফেক ভিডিওতে দেখানো হয়েছে, আনুশকা শেঠি অভিনেতা প্রভাসকে বিয়ে করেছেন এবং তাদের এমনকি সন্তান রয়েছে। ভিডিওটি সামাাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভুয়া এই ভিডিও নিয়ে অভিনেত্রীর বাবা-মা বেশ বিরক্তি প্রকাশ করেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছেন।

অভিনেত্রীর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, যারা এই ভিডিও ছড়িয়েছে তাদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আনুশকা বা তার পরিবার কেউই এ বিষয়ে সরাসরি মিডিয়ার সঙ্গে কোনও কথা বলেননি।

উল্লেখ্য, গত বছর ভারতের বেশ কজন তারকা অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ তালিকায় রয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজল,  প্রিয়াঙ্কা চোপড়া, নোরা ফাতেহি প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit