মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে কৃষক খুন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. মিলন মিয়া (৪৯) নামের এক কৃষক খুন হয়েছেন। শুক্রবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ভাউরতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আবু হানিফের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে ফুফাতো ভাই আব্দুল রশিদ এবং মামাতো ভাই মিলন মিয়া তাদের মাঝে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে রশিদ ও তার ছেলে সোহেল ধারালো অস্ত্র দিয়ে মিলনকে জখম করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।দুর্গাপুর থানার (তদন্ত) নূরুল আলম জানান, বিকেলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit