বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় কোথায় কেমন বৃষ্টি হলো?

বইমেলার ২য় দিনে নতুন বই এসেছে ৩১ টি 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আজ ২ ফেব্রুয়ারি শুক্রবার অমর একুশে বইমেলা ২০২৪-এর ২য় দিনে নতুন বই এসেছে ৩১টি।সন্ধ্যায় বাংলা একাডেমীর জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাংলা একাডেমী সূত্রে জানা যায়, ছুটির দিন শুক্রবার মেলা শুরু হয় সকাল ১১:০০টায় এবং চলে রাত ৯:০০টা পর্যন্ত। বইমেলা আজ ছিল শিশুপ্রহর।

বইমেলায় বিশিষ্টজনদের প্রকাশিত বই গুলো হলো:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু এর প্রবন্ধ ‘এগিয়ে যাবে বাংলাদেশ'(আগামী প্রকাশনী),মো. রফিকুল হক আখন্দ এর ইতিহাস গ্রন্থ  ‘বিশ্বজুড়ে আখন্দ বংশ'(জ্যোতি প্রকাশ),আবদুল মমিন চৌধুরী/সৈয়দ মনজুরুল ইসলাম এর জীবনী গ্রন্থ ‘শ্রেষ্ঠ ১০০ ইতিহাসের শ্রেষ্ঠ শত মনীষীর জীবনী'(পাঠক সমাবেশ),আবুুল কাসেম এর প্রবন্ধ বঙ্গবন্ধুর রাজনৈতিক অর্থনীতি(অন্যপ্রকাশ), আনোয়ারা সৈয়দ হক এর শ্রেষ্ঠ উপন্যাস ‘উপন্যাস'(আগামী প্রকাশনী) ইত্যাদি। 

আগামীকালের সময়সূচি  :

আগামীকাল ৩রা ফেব্রুয়ারি (২০২৪) শনিবার অমর একুশে বইমেলার ৩য় দিন। মেলা শুরু হবে সকাল ১১:০০টায়, চলবে রাত ৯:০০টা পর্যন্ত। আগামীকাল সকাল ১১:০০টা থেকে বেলা ০১:০০টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। 

আলোচনা অনুষ্ঠান :

বিকেল ৪:০০টায় বইমেলার মূলমে  অনুষ্ঠিত হবে দ্বিশতজন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রফিকউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করবেন খসরু পারভেজ এবং হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুহম্মদ নূরুল হুদা।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit