বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়লো ৬ মাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করেছে জান্তা সরকার। টানা ৩ বছরের জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার দিনে এই ঘোষণা দেয় জান্তা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অস্থায়ী প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে জান্তাবাহিনীকে সহায়তা করতেই এই সিদ্ধান্ত। খবর ইরাবতি।

নতুন ভাবে জরুরি অবস্থার জারির ফলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন আবারও পিছিয়ে যাবে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে অং সান সু চি’র নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল মিয়ানমারে সামরিকবাহিনী। এই ঘটনায় মিয়ানমারজুড়ে জান্তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে তারা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে দমনপীড়ন শুরু করে।  

সেই দমনপীড়নের জবাবে গণতন্ত্রপন্থী নেতা মিলে গঠন করেন জাতীয় ঐক্যের সরকার। সেই সরকারের ছত্র ছায়ায় মিয়ানমারে জান্তার বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র লড়াই। সেই লড়াইয়ে যোগদেয় দেশটির বিভিন্ন অঞ্চলের নৃ-গোষ্ঠীভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। যারা সীমান্ত অঞ্চল গুলোতে একের পর এক জান্তা বিরোধী সফল সশস্ত্র অভিযান পরিচালনা করে আসছে।  

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit