বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

গোপন নথি ফাঁস, সিআইএর সাবেক কর্মকর্তার ৪০ বছরের জেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গোপন নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা জোশুয়া শুলতেকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই গোয়েন্দা কর্মকর্তা গোপন নথি ফাঁসের আলোচিত প্ল্যাটফর্ম উইকিলিকসের কাছে সিআইএর এসব গোপন নথি তুলে দিয়েছিলেন।

একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ‘দুঃসাহসিক’ গোপন নথি ফাঁসের ঘটনা বলা হচ্ছে। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, উইকিলিকসের কাছে সিআইএর প্রায় ৮ হাজার ৭৬১ গোপন নথি তুলে দিয়েছিলেন জোশুয়া। দেশটিতে একসঙ্গে এত গোপন নথি ফাঁসের ঘটনা আগে দেখা যায়নি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জোশুয়া। যদিও ২০২০, ২০২২ ও ২০২৩ সালে নিউইয়র্কে তিনটি পৃথক ফেডারেল বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৮ সাল থেকে জোশুয়া কারাবন্দি আছেন। মার্কিন অ্যাটর্নি দামিয়ান উইলিয়ামস বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম নির্লজ্জ ও জঘন্য গুপ্তচরবৃত্তির অপরাধ করেছেন জোশুয়া। এর মধ্য দিয়ে তিনি নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit