বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

মন্ত্রিপরিষদের শপথ ও সংসদে পিটার হাস, যা বললেন বিচারপতি মানিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। নতুন এই সরকারকে বিশ্বের অনেক প্রভাবশালী দেশ স্বীকৃতি দিলেও এখনো যুক্তরাষ্ট্র নানা অভিযোগ তুলে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় ও চ্যালেঞ্জ নিয়ে টকশোর আয়োজন করা হয়। সেখানে অংশ নেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।  

টকশোর একপর্যায়ে বিচারপতি মানিকের কাছে জানতে চাওয়া হয়, এখনো যুক্তরাষ্ট্র স্বীকৃতি না দেওয়ায় আওয়ামী লীগের সামনে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? জবাবে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের চ্যালেঞ্জ ছিল। এখন নতুন সরকারের কোনো চ্যালেঞ্জ নেই। বিশ্বের তিন-চতুর্থাংশ দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে বলা যেতে পারে যুক্তরাষ্ট্রও স্বীকৃতি দিয়েছে। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত নির্বাচনের আগে বিএনপিকে নিয়ে খুব লাফালাফি করছিলেন। কিন্তু নির্বাচনের পর এখন তার মুখ বন্ধ হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। এটিই বলে দিচ্ছে মন্ত্রিসভাকে স্বীকৃতি। তা ছাড়া নতুন সরকারের সংসদের প্রথম অধিবেশনে সংসদেও তিনি গেছেন। স্বীকৃতি না দিলে তিনি যেতেন না। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র বারবার বলে যাচ্ছে— বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে।  

সাবেক এই বিচারপতি মনে করেন, বিএনপি নির্বাচনের আগে আওয়ামী লীগকে চাপে ফেলতে চেয়েছিল। সেটা সফল করতে পারেনি। তাদের ব্যর্থতা।  এর আগে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অতিথি হিসেবে যোগ দেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এর মধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসও যোগ দিয়েছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit