রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জেলা প্রশাসক বরাবরে সিলটি পাঞ্চায়িত এর স্মারকলিপি পেশ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ওসমানী হাসপাতালসহ অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে সিলেট বিভাগ বাসীদের চাকুরী প্রদানে অগ্রাধিকারের দাবীতে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর পক্ষ থেকে সংগঠনের সহ-সভাপতি এডভোকেট মো: আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দারা সরকারী, বেসরকারী চাকুরীর ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সিলেটবাসীদের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ বিদ্যমান থাকায় শিক্ষিত যুবকরা চাকুরীর ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছেন। যাহার ফলে শিক্ষিত যুবকরা এখন বিদেশমুখী হয়ে অনেক ভোগান্তির মধ্যে রয়েছেন। ফলে সিলেটের বাসিন্দাদের মধ্যে দিন দিন নানামুখী জটিলতার সৃষ্টি হচ্ছে। এহেন অবস্থায় সিলেট বিভাগের সরকারী প্রতিষ্ঠানে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী প্রদানে জোরদাবী জানান।

স্মারকলিপিতে আরো বলা হয়, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে সিলেট বিভাগের বাসিন্দারা আবেদন করিতে পারিবেন না মর্মে যে সিদ্ধান্ত হয় তাহা বাতিল করে নতুন করে সিলেট বিভাগের বাসিন্দারা যাতে নিয়োগের আবেদন করতে পারেন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমকর্তা-কর্মচারীদের নিয়োগ পরীক্ষার স্থান গাজীপুর জেলা বাতিল করে সুনামগঞ্জ বা সিলেট বিভাগের যেকোন স্থানে করার দাবী। সিলেট বিভাগের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে শতভাগ সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিয়োগের জোরদাবী জানান।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit