সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বেলুন উড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহি কর্মকর্তা উর্মি রায়। লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিরুল আলম খান’র সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ এর এডিশনাল পিপি অ্যাডভোকেট শামীম আহমদ।

হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রিক্তা রানী সরকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যপক ও ক্রীড়া কমিটির চেয়ারম্যান শেখ মো. আব্দুর রশিদ। আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের উজ্জীবিত করে, শরীর ও মন সুস্থ রাখতে সহায়তা করে। অন্যদিকে সাহিত্য-সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পায় এবং বছরের শুরুতেই নিজেদের আত্মবিশ্বাস ও মনোবল দৃঢ় করতে পারে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক মিজানুল কবির, মো. ফখরুল ওয়াহেদ চৌধুরী, রোকেয়া বেগম, শারমীন সুলতানা, বিশ্বজিত দেব, মো. আবু হানিফ, শক্তি রানী সরকার, মো. মহি উদ্দিন, নন্দ কিশোর রায়, প্রভাষক শাহনাজ বেগম শিমু, আয়েশা আক্তার, বিকাশ চন্দ, মো. আব্দুল্লাাহ আল মাবরুর, নাসরীন আরা নার্গিস, আসমা উল হুসনা, মো. রুম্মান উদ্দিন, সোহাগ মিলন, কণিকা রানী ঘোষ, বর্ণালী দাস, ত্রপা রায়, রোবেনা বেগম, বিপিএড-মাহবুবা খানম, প্রদর্শক মো. সাদেকুল ইসলাম ও লাইব্রেরিয়ান শিরিন সুলতানা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit