রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ভারতকে সড়ক ও বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ: জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয়দের বাংলাদেশের মধ্যে দিয়ে যেতে এবং বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে জানিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট মুম্বাই শাখা আয়োজিত এক আলোচনায় বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান কানেক্টিভিটি এবং উত্তর-পূর্ব ভারতে এর ব্যাপক প্রভাবের প্রশংসা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ওই আলোচনা সভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেন, “বাংলাদেশ, তাদের ইতিহাসে প্রথমবারের মতো, প্রকৃতপক্ষে ভারতীয়দের বাংলাদেশের মধ্যে দিয়ে যেতে এবং বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে।” এর ফলে ভারতের উত্তর–পূর্বাঞ্চলের অর্থনীতি বদলে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ও বাস যোগাযোগ রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার দেশটির ভেতর দিয়ে ভারতীয়দের যাওয়া ও বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। এর একটি বড় প্রভাব পড়বে ভারতের উত্তর–পূর্বাঞ্চলে।

জয়শঙ্কর আরো বলেন, প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতায় ভয় পাওয়া উচিত নয়। প্রতিযোগিতাকে স্বাগত জানানো প্রয়োজন। “আর, বলা উচিত যে আমাদের প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit