রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

উঠতি শিল্পীদের তুলে আনতে সারেগামার নয়া উদ্যোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : ইংরেজিতে একটা কথা আছে – ক্যাচ দেম ইয়াং, গ্রো দেম ওল্ড। গান বাজনা সিনেমা বিনোদনের জগতে অন্যতম জনপ্রিয় নাম- সারেগামা এবার সেই কৌশলই নিল। শুধু জনপ্রিয় শিল্পীদের গান, বাজনা, আবৃতি শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়াই নয়, সারেগামা এবার উদ্যোগ নিল উদীয়মান এবং প্রতিভাবান শিল্পীদের প্রতিভার বিকাশ ঘটানো বা গড়ে তোলার ও।

আর শুধু কোন একটি বিশেষ ভাষায় নয়, সমস্ত আঞ্চলিক ভাষার উদীয়মান শিল্পীরা পাবেন এই সুযোগ। কাজেই ওপার বাংলা বা বাংলাদেশের উঠতি শিল্পীরাও এই অভিনব সুযোগ পাবেন। বাংলাদেশের বহু জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা সারেগামার প্লাটফর্মে পৌঁছে গিয়েছে শ্রোতাদের ঘরে ঘরে।

এই উদ্যোগের সূচনা হিসেবে সারেগামা বেছে নিয়েছিল মাহি অর্জুন এবং প্রগতি নামের তিন তরুণ শিল্পী কে। এই তিন তরুণ শিল্পী কে গত এক বছর বা ১২ মাস ধরে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই তিন তরুণ শিল্পীকে নিয়ে এইবার রুপায়ন করা হবে একাধিক অডিও এবং ভিডিও প্রকল্প। সারেগামা আশা এই তিন তরুণ শিল্পী এবং পরবর্তীকালে অন্যান্য তরুণ শিল্পীরা ও সংগীত, যন্ত্র সঙ্গীত এবং এবং বিনোদনের জগতে দেশে-বিদেশে ঝড় তুলবে।

সারেগামা বা ভূতপূর্ব গ্রামাফোন কোম্পানি ভারতবর্ষের সর্ববৃহৎ এবং বিশ্বের অন্যতম বৃহত্তম সঙ্গীত অ্যালবাম এর মালিক। ভারতবর্ষে এ পর্যন্ত যত সঙ্গীত রেকর্ডিং হয়েছে তার ৫০ শতাংশেরও বেশি এককভাবে সারেগামার অধীনে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit