শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করেছে চীনা হ্যাকাররা, দাবি যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক :  মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চীন-সমর্থিত একটি হ্যাকিং অপারেশন নস্যাৎ করে দিয়েছেন। তবে দুই পরাশক্তি যদি কখনো যুদ্ধে জড়ায়, তাহলে ভবিষ্যতে হুমকির আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে এফবিআই।

চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকিং গ্রুপ ভোল্ট টাইফুন চীনের নির্দেশে পানি শোধনাগার, বৈদ্যুতিক গ্রিড, তেল ও প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং পরিবহন ব্যবস্থার মতো সরকারি খাতের স্থাপনা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল বলে অভিযোগ এফবিআইএর ।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন যদি কখনো যুদ্ধে জড়ায় তাহলে বেইজিং আমেরিকানদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘প্রত্যেক আমেরিকানকে’ আক্রান্ত করে এমন সাইবার হুমকির বিষয়ে জনসাধারণের দৃষ্টি খুবই কম।

রে আরও বলেন, চীনের হ্যাকাররা আমেরিকান অবকাঠামোতে ধ্বংসযজ্ঞ চালাতে এবং আমেরিকান নাগরিক ও সম্প্রদায়ের বাস্তব বিশ্বের ক্ষতি করার প্রস্তুতি নিচ্ছে। ‍সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit