আন্তর্জাতিক ডেস্ক : ইয়াহিয়া সারিয়া বলেন, হুতি বিদ্রোহীরা মার্কিন বাণিজ্যিক জাহাজ ‘কিওআই’-তে হামলা চালিয়েছে। তারা জাহাজটি লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।’
গেল বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এসব হামলা চালাচ্ছে। তবে গেল বছরের ডিসেম্বর থেকে হুতিদের হামলার প্রতিবাদে তাদের স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৩