বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি,অধ্যক্ষসহ গ্রেপ্তার- ৩

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৩ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : দেশের তিন বিভাগে আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার জাতিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০১ ফেব্রুয়ারী) বিকালে জয়পুরহাটের পাঁচবিবি এলাক থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেপ্তাররা হলেন, পাঁচবিবি উচাই কলেজের অধ্যক্ষ ও একই উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের আনিছ উদ্দিনের ছেলে রুস্তম আলী (৫৩), বগুড়া সদর উপজেলার গোকুল গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ইশান ইমতিয়াজ ওরফে হৃদয়(৩০) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের আরজ আলীর ছেলে রোকনুজ্জামান ওরফে রোকন (২৯)।জয়পুরহাট পুলিশ সুপার নূরে আলম তার কার্যালয়ের এক প্রেস কনফারেন্সে জানান, জয়পুরহাট জেলাসহ দেশের তিনটি বিভাগে আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি জালিয়াতী চক্র জেলার পাঁচবিবি এলাকায় জালিয়াতী করার উদ্দেশ্যে অবস্থান করছে। তারা ২৫ জন প্রার্থীকে টার্গেট করে ২০ থেকে ২৫ লক্ষ টাকা চুক্তি করেছেন। প্রার্থীরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন। এব্যাপারে তাদের টেনিংও দেওয়া হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এসময় তাদের কাছ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র, চেকবহি, এটিএম কার্ড, বিভিন্ন প্রকারের ডিভাইস,৬টি মোবাইল ফোন, মোবাইল সিম, এন্টিনা, এয়ার পট, ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। এব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit