বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

জমি বিক্রি করে পার্টির আয়োজন, সেখানেই মৃত্যু ইউটিউবারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ :  জমি বিক্রির টাকায় বন্ধুর আয়োজন করা পার্টিতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় ইউটিউবার দীপক নগরের। বন্ধুদের হাতেই মারধরের শিকার হয়ে মারা যান তিনি। জানা গেছে, বন্ধুদের সঙ্গে মদ খাওয়ার পার্টিতে উপস্থিত ছিলেন দীপক। পার্টিতে উপস্থিত থাকা সবাই মদ্যপ অবস্থায়ই ছিলেন।

সেই অবস্থায় ঝগড়ার বশে ইউটিউবারকে অনেক মারধর করা হয়। মাথায় আঘাত করার পাশাপাশি লাঠি দিয়েও পেটানো হয় তাকে। আর তখনই মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয় তাঁর। উঠছে খুনের অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের কাছে সাতজনের নামে এফআইআর করা হয়েছে। এই সাতজন ব্যক্তিই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ঘটনার সঙ্গে।

রবিবার ২৮ জানুয়ারি গ্রেটার নয়ডার ডাঙ্কৌর পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটে। ইউটিউবার এদিন মহম্মদপুরের গুর্জর গ্রামে বন্ধুদের সঙ্গে মদের পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। গত পাঁচ বছর ধরে বিভিন্ন ভিডিও বানিয়ে সেগুলো ইউটিউবে পোস্ট করতেন দীপক। 

তার এক লাখেরও বেশি ফলোয়ার ছিল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, মণীশ নামক এক ব্যক্তি এদিনের এই পার্টির আয়োজন করেছিলেন। তার একটি জমি তিনি ৬০,০০০ রুপিতে বিক্রি করেছিলেন। তারপরই বন্ধুদের এই পার্টি দেন।

এদিন পার্টিতে উপস্থিত ছিলেন সাত অভিযুক্ত, মণীশ, প্রিন্স, ভিকি, যোগেন্দ্র, বিজয়, কপিল এবং মিঙ্কু। তারা সবাই যখন দীপকের সঙ্গে পার্টিতে মত্ত ছিলেন, তখন আচমকাই বিবাদের সূত্রপাত হয়। মদ খাওয়া নিয়ে ঝগড়া লাগে মণীশ এবং দীপকের মধ্যে। সেখান থেকেই শুরু হয় হাতাহাতি। এরপর লাঠি দিয়ে দীপককে পেটাতে শুরু করেন মণীশ। এমনটাই দাবি মৃতের পরিবারের।

সেই ঘটনার পর সোমবার দীপককে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু একাধিক আঘাত থাকার কারণে দ্রুত তার অবস্থার অবনতি হতে থাকে। এরপর সেখানেই তার মৃত্যু হয়। এরপর পুলিশ সেখানে উপস্থিত থাকা সাত অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং একই সঙ্গে তদন্ত শুরু করেছে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit