শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

২০ বছরে ফেসবুক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রায় ২০ বছর আগে মার্ক জাকারবার্গ নামের এক তরুণ প্রতিষ্ঠা করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা করা এই অনলাইন যোগাযোগ মাধ্যমটি এখন জনপ্রিয়তার শীর্ষে।

কেবল যোগাযোগ নয় ব্যবসারও হাতিয়ার হয়ে উঠেছে ফেসবুক। প্রচার-প্রসার থেকে অনেক ধরনের কাজই এখন ফেসবুকে করা যায়। তর্কসাপেক্ষ বিনোদন জগতের একটা বড় জায়গা জুড়ে আছে জাকারবার্গের হাতে গড়া এই মাধ্যমটি। 

ফেসবুক প্রধানের ভার ছেড়ে মেটার হাল ধরেছেন জাকারবার্গ। গত সপ্তাহে জাকারবার্গ মেটা নিয়ে তার পরিকল্পনা জানিয়েছেন। এই প্রযুক্তি উদ্যোক্তা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) নিয়ে কাজ করার আভাস দিয়েছেন। যদিও জাকারবার্গ এজিআই নিয়ে তার পরিকল্পনার পুরোটা খোলাসা করেননি।

তবে এটুকু নিশ্চিত যে, এজিআই এবং ভার্চুয়াল রিয়েলিটি হার্ডওয়্যারসহ মেটাভার্স নিয়ে জাকারবার্গের দীর্ঘ পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে এটি করতে প্রতিষ্ঠানটি হয়তো আসলেই সক্ষম।

গত বারো মাসে মেটার স্টককে ১৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্লুমবার্গের মতে, এর ফলে মেটার মূল্য এক ট্রিলিয়ন ডলারের উপরে চলে গেছে। আর জাকারবার্গের সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে ১৪২ মিলিয়ন ডলার। 

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit