রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সিলেটে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে ঈকোয়্যালিটি সোসাইটির কম্বল বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান গতকাল ৩১ জানুয়ারি বুধবার বিকালের নগরীর লাক্কাতুরা চা-বাগান গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথর বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সহধর্মিনী ডাঃ সায়মা শারমীন।বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছমা জাহান সরকার, সিলেট জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, লাক্কাতুরা চা-বাগান সিলেটের ম্যানেজার আক্তার সহিদ, গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। উপস্থিত ছিলেন সমাজসেবী ফখর উদ্দিন, লায়েস মিয়া, ফয়সল খান, সোহেল মিয়া, সুফরা বেগম, জয়দীপ কর প্রমুখ।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ২ শতাধিক কম্বল চা-শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সহধর্মিনী ডাঃ সায়মা শারমীন বলেন, সরকার চা-শ্রমিকদের জীবন মান উন্নয়ন, শিক্ষা-চিকিৎসা সহ সকল ক্ষেত্রে সুযোগ-সুবিধা প্রদান করেছে। সেই সকল সুবিধাগুলো গ্রহণ করে চা-শ্রমিকরা এগিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী উপহার কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, চা-শ্রমিকদের আরো স্ববলম্বি করতে সহযোগিতার মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শীতবস্ত্র বিতরণের আয়োজন করায় বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমকে ধন্যবাদ জানিয়ে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit