বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

চিয়া সিড খাওয়ার আগে কতক্ষণ ভিজিয়ে রাখবেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চিয়া সিড স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই বীজের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, চিয়া সিড খেলে আপনি ফিট থাকতে পারবেন।

ওজন কমানোর জন্য অনেকেই চিয়া সিড ভেজানো পানি খান। আবার কেউ ওটসের উপর চিয়া সিড ছড়িয়ে খান। কিন্তু চিয়া সিড খাওয়ার সঠিক উপায় প্রায় অনেকেরই অজানা। 

কাঁচা চিয়া সিড কখনওই খাওয়া উচিত নয়। খাওয়ার আগে চিয়া সিড অবশ্যই পানিতে ভেজানো জরুরি। হয়তো এই বীজ পানি বা দুধে ভেজালে জেলের আকার ধারণ করে। কিন্তু এভাবেই পুডিং বা স্মুদিতে চিয়া সিড মিশিয়ে খাওয়া উচিত।

চিয়া সিড ভেজালে যে জেল উৎপন্ন হয়, তাতে প্রয়োজনীয় পুষ্টিগুলো ভেঙে যায়। এটি শরীরের জন্য ভাল। তাই ভেজানো চিয়া সিড খেলে এর পুষ্টি শরীর দ্রুত শোষণ করতে পারে। তাছাড়া এভাবে চিয়া দ্রুত হজমও হয়ে যায়।

দুধ হোক বা পানি, চিয়া সিড ভেজানোর সঠিক পদ্ধতি রয়েছে। সবসময় ১:৩ অনুপাতে চিয়া সিড পানি বা দুধে ভেজান। এক অংশ চিয়া সিড এবং তিন অংশ পানি বা দুধ নিন। এর চেয়ে বেশি চিয়া সিড বা পানি নেবেন না।

পানি বা দুধে চিয়া সিড মেশানোর পর ১৫ মিনিট রেখে দিন। এর মাঝে মিশ্রণটি চামচ দিয়ে একটু নেড়ে দিন। মিশ্রণটি থকথকে হয়ে গেলে এটি খেতে পারেন। দুধে চিয়া সিড মেশালে এতে ফল, বাদাম ও অন্যান্য বীজ মিশিয়ে খেতে পারেন।

শুধু যে পানিতে বা দুধে ভিজিয়েই চিয়া সিড খেতে হবে, এমন নয়। শুকনো কড়াইতে চিয়া সিড ভেজে নিন। এই রোস্টেড চিয়া সিড দই, ওটমিল বা স্যালাদে ছড়িয়ে খেতে পারেন। চাইলে এই চিয়া সিডও স্মুদিতে মেশাতে পারেন।

রোস্টেড চিয়া সিড খেলে এর সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করুন। অন্যথায়, হজমের গণ্ডগোল দেখা দিতে পারে। চেষ্টা করুন চিয়া সিড ব্রেকফাস্টে খাওয়ার। এতে বেশি উপকার পাবেন।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit