বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

রাশিয়ায় নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান চালাতে রাশিয়ার এখন আর নতুন করে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন করে সেনা নিয়োগ বা সামরিক সমাবেশের (মোবিলাইজেশন) পরিকল্পনা নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে তিনি ইউক্রেনের ‘অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন। 

বৃহস্পতিবার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের এক পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এ কথা বলেন। 

পুতিন বলেন, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই, যার জন্য সেনা সমাবেশের প্রয়োজন হবে। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। তার দাবি, নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতেই ‘শত্রুপক্ষের অপপ্রচার অভিযান’ চলছে।

তিনি আরও বলেন, আমাদের মানুষ স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দেন এবং চুক্তিতে স্বাক্ষর করেন।

তবে, পুতিনের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। 

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জুলাইয়ে বলেছিলেন, সম্মুখযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মস্কো শরতে নতুন করে সেনা সমাবেশের ঢেউ এর প্রস্তুতি নিচ্ছে।

২০২২ সালে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে একের পর এক সামরিক ব্যর্থতার পর পুতিন সর্বশেষ রিজার্ভ সেনাদের ‘আংশিক মোবিলাইজেশন’ এর নির্দেশ দিয়েছিলেন।

ক্রেমলিন জানিয়েছিল, প্রায় ১৪ কোটি জনসংখ্যার রাশিয়ায় ওই নির্দেশের আওতায় ৩ লাখ মানুষ ছিলেন। এই সিদ্ধান্ত ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে ওঠে এবং সামরিক বয়সী অনেক রুশ পুরুষ দেশ ছেড়ে চলে যান। সূত্র: আরব নিউজ। 

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit