সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥

জেমস-রথীর সেই পুরোনো ছবি নিয়ে নতুন করে যা জানা গেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : কানিজ রাবেয়া রথী— চলচ্চিত্র অঙ্গনে যিনি চাঁদনী নামে পরিচিত ছিলেন। ‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী’ নির্বাচিত হওয়ার পর জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। ১৯৯১ সালের ১৭ নভেম্বর জেমস ও চাঁদনী বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তাদের বিচ্ছেদের দীর্ঘ সময় পার হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও চর্চিত। বিভিন্ন সময়ে ফেসবুকে জেমস ও রথীর পুরনো ছবি ভেসে ওঠে। তেমনই একটি ছবিতে পাশাপাশি দেখা গেছে রথী ও জেমসকে। উত্তরার বাসায় তোলা এই ছবি তুলেছিলেন রথীর ভাই ভিক্টর।

কয়েক দিন আগে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, তার হাতে তোলা সেই ছবি এখন শুধুই স্মৃতি। একসময় যে দুই মানুষকে ঘিরে ছিল ভালোবাসা, আলোচনার গল্প— সময় পেরিয়ে আজ সেই গল্পের পাতায় রয়ে গেছে পুরোনো কিছু ছবি।

রথী ও জেমসের সংসারে দুই সন্তান— আবরার আলভী দানিশ ও জান্নাতুল ফেরদৌস। ছেলে পড়াশোনা শেষ করে এখন ভিডিও মেকিংয়ের কাজ করছেন। মেয়ে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে। ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় রথীর। ১৯৯৩ সালে এটি মুক্তি পেয়েছিল। এ সিনেমাতে তার বিপরীতে ছিলেন আমিন খান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit