বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

যে ৫ খাবার প্রেশার কুকারে ভুলেও রান্না করবেন না

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : তাড়াহুড়া করে কিছু একটা রান্না করতে আমরা প্রায় প্রেশার কুকারের শরণাপন্ন হয়। তবে এই অভ্যাস স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়। প্রেশার কুকারে কী ধরনের খাবার রান্না করা যায় না?

ভাত

তাড়াতাড়ি রান্না করার জন্য অনেকেই প্রেশার কুকারে ভাত রান্না করেন। এই বাসনে রান্না করলে, ভাতের মাড় আলাদা করে ফেলা যায় না। মাড়সহ ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়। বিজ্ঞানীরা বলছেন, রান্না করার সময়ে স্টার্চ থেকে ‘অ্যাক্রাইলেমাইড’ নামক এক প্রকার রাসায়নিক নির্গত হয়। যা শরীরের জন্য ক্ষতিকর।

সামুদ্রিক খাবার

সামুদ্রিক খাবার খুব নরম হয়। তাই প্রেশার কুকারে সামুদ্রিক মাছ, চিংড়ি, ঝিনুকের মতো খাবার রান্না করলে তা একেবারে গলে যাবে। খাবারে স্বাদ নষ্ট হবে।

পাস্তা

পাস্তা বা নুডল্‌স ময়দা দিয়ে তৈরি। প্রেশার কুকারে এই ধরনের খাবার রান্না করলেও একই রকম হবে। পাস্তা বা নুডল্‌স সিদ্ধ হওয়ার বদলে ময়দার গোলা তৈরি হবে।

দুগ্ধজাত খাবার

দুগ্ধজাত খাবার সাধারণত প্রেশার কুকারে রান্না করলে তার স্বাদ একেবারে নষ্ট হয়ে যায়। হোয়াইট সস্‌, মেয়োনিজ়, ক্রিম কিংবা চিজ়ের মতো খাবারের স্বাদ নষ্ট হয়।

শাক

পালং, কালে, লেটুসের মতো শাক খুব নরম হয়। কড়াইতে ঢাকা দিয়ে সিদ্ধ করতে বেশ সময় লাগে। তাই যদি প্রেশার কুকারে শাক সিদ্ধ করতে যান, তা মোটেই ভাল হবে না।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit