সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

জয়পুরহাটে হত্যা মামলায় ১১ জনের মৃত্যু দন্ডের আদেশ

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটে চাঞ্চল্যকর স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট পৌর শহরের দেওয়ান পাড়ার মৃত ইউনুস আলী দেওয়ানের ছেলে বেদারুল ইসলাম বেদিন, শান্তিনগর গ্রামের শাহজাহান মৃধার ছেলে সরোয়ার হোসেন সুমন, আরাফাত নগর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মশিউর রহমান এরশাদ, দক্ষিন দেওয়ান পাড়ার মোহাম্মদ আলীর ছেলে মনোয়ার হোসেন মনছুর, তেঘর বিশা গ্রামের মৃত কাবেজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম, দেওয়ান পাড়ার আজিজ মাষ্টারের ছেলে রানা, দেবীপুর কাজী পাড়া গ্রামের মৃত মবকবুল হোসেনরে ছেলে শাহী, দক্ষিন দেওয়ান পাড়া গ্রামের ওয়রেছ আলীর ছেলে
টুটুল, দেবীপুর মন্ডল পাড়া গ্রামের রফিকের ছেলে সুজন, দেবীপুর কাজী পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে রহিম ও নওগাঁর ধামুইরহাট উপজেলার ধুরইল গ্রামের আবুল কাশেমের ছেলে ডাবলু।
মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৮ জুন বিকেলে জয়পুরহাট শহরের প্রামাণিকপাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন বাড়ি থেকে বের হয়ে যান। সেদিন আসামীরা মোয়াজ্জেমকে চিত্রা সিনেমা হল এলাকা থেকে তুলে নিয়ে যান। এরপর ভিটি এলাকায় একটি কবরস্থানের পাশে মোয়াজ্জেমকে আসামীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে জামালগঞ্জ রোডের একটি আম গাছের নিচে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান। এরপর ঘটনার দিন রাতে হাসপাতালে নেওয়া হলে মোয়াজ্জেম মারা যায়।এ নিহতের পিতা বাদী হয়ে পরের দিন জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা মাহবুব আলম ২০০৩ সালের ২৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit