শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে জাতীয় সংসদ ভূমিকা রাখবে- ড. শিরিন শারমিন চৌধুরী 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হানিনা টানা চারবারের প্রধানমন্ত্রীসহ মোট ৫বারের প্রধানমন্ত্রী। তিনি জাতীয় সংসদ নেতা হিসাবে সংসদ পরিচালনার সাথে আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবেন। সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় সংসদ ভূমিকা রাখবে।
বুধবার বিকেল পৌণে চারটার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, “আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। বাংলাদেশের সকল জনগণকে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বুধবার থেকে আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আপনারা দেখেছেন প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এসেছেন।
সংবিধান অনুযায়ী তিনি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের আলোকেই সংসদে সংসদ সদস্যদের আলোচনা চলমান থাকবে। এছাড়া আমাদের অন্যান্য যে কার্যপ্রণালী রয়েছে, সংবিধান অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা, জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ প্রদান থেকে শুরু করে সংসদ সদস্যের অংশগ্রহণমূলক যে কার্যপ্রণালী সেগুলো চলমান থাকবে।” 
জাতির বীর সশহীদদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পীকার শামসুল হক টুকু ও চীপ হুইপ নূর ই আলম চৌধুরী ও হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল। এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাংসদ মুহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি প্রমূখ। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit