শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

দুর্নীতি নিয়ে টিআই’র প্রতিবেদনে ধোঁয়াশা রয়েছে: দুদক সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মালদহে এক হামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ির পেছনের কাচ ভাঙেছে । এ সময় ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বিহার থেকে মালদহ আসছিলেন রাহুল।

এনডিটিভি জানিয়েছে, বুধবার (৩১ জানুয়ারি) হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে জনতার ভিড়ের মধ্যে পড়েন এই কংগ্রেস নেতা। সেখানেই তিনি যে কালো রঙের গাড়িতে ছিলেন, তার পেছনের কাচ ভেঙে যায়। কেউ ইট মেরে কাচ ভেঙে থাকতে পারেন বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

এ প্রসঙ্গে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বলেছেন, ‘বুঝে নিন কে ভাঙতে পারে?’তার অভিযোগ, বাংলায় রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি প্রবেশের পর থেকেই নানা রকম বাধার সম্মুখীন হতে হয়েছে।

রাহুলের সঙ্গে ওই গাড়িতে অধীর নিজেও ছিলেন। কংগ্রেস নেতার গাড়ির কাচ ভাঙা নিয়ে অধীরের মন্তব্য হলো, ‘যত রকমের বিরোধিতা করা যায়, তা করা হয়েছে। কুচবিহার থেকে এই অসহযোগিতা শুরু হয়েছে।’

রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক সরকারি অনুষ্ঠানের জন্য প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন অতিথিশালায় রয়েছেন। এই কারণে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার জন্য কোথাও অতিথিশালা, কোথাও স্টেডিয়াম দেওয়া যাচ্ছে না বলে যুক্তি দিয়েছে তৃণমূল।

এদিকে কংগ্রেস অভিযোগ করেছে, তৃণমূল সরকার অসহযোগিতা করছে। মুর্শিদাবাদ জেলায় ঢোকার পর প্রথমে যে স্টেডিয়ামে রাহুলের রাতে থাকার কথা ছিল, তার-ও অনুমতি দেওয়া হয়নি বলে কংগ্রেসের অভিযোগ।

শুধু প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগই নয়। বাংলায় রাহুলের ছবি দেওয়া ফ্লেক্স, ব্যানার, পোস্টার ক্রমাগত ছিঁড়ে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেছে হাত শিবির।

এসব নিয়ে অধীর নিজে বলেছেন, ‘রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় আমরা ব্যানার টাঙাব না? সেই ব্যানার ছিঁড়ে ফেলতে হবে? খুলে ফেলতে হবে? সেই ব্যানারের সামনে শাসক দলের ব্যানার টাঙাতে হবে?’

অন্যদিকে, রাহুলের গাড়ির কাচ ভাঙার ঘটনার কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেসের অন্যতম মুখপাত্র জয়রাম রমেশ। তিনি বলেন, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার ১৮তম দিনে আমরা বিহারের কাটিহার থেকে বাংলায় এসেছি। বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রার এটা পার্ট-টু।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit