শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প

বিজয় কি রাজনীতিতে আসছেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দেন বিনোদন জগতের অনেক তারকারা। এটি দক্ষিণ ভারতে নতুন কিছু নয়। বিভিন্ন সময় বিনোদন জগতের তারকা এসেছেন রাজনীতিতে। তার সব থেকে বড় দৃষ্টান্ত ছিলেন জয়ললিতা। এ ছাড়াও রয়েছেন রজনীকান্ত, কমল হাসানের মতো তারকারা।

এবার সেই তালিকায় নতুন নাম লেখাতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচন নয়, তার লক্ষ্য ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন।

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ২০০ কর্মীকে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করেছেন তিনি। বিজয়ই হবেন তার দলের সভাপতি।

বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে নামছেন বিজয়। নাম অবশ্যই তামিল রীতি মেনে রাখা হবে।

২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিও নিচ্ছেন অভিনেতা। সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে বিজয়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই জোরালো হয় জল্পনা। তামিলনাড়ুতে শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে মত দেন অভিনেতা। তাকে সমর্থন জানিয়েছেন অনেকেই।

তবে অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, আপাতত তিন-চার বছরের বিরতি নিতে চলেছেন তিনি।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit