বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’

ইমরান খানের দলের রাজনৈতিক সমাবেশের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার পুলিশ জানিয়েছে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের র‌্যালির সময় মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফারহান জাহিদ এএফপিকে বলেন, পিটিআইয়ের সমাবেশটি বিস্ফোরণস্থল দিয়ে যাচ্ছিল। তবে সমাবেশটি লক্ষ্যবস্তু ছিল কিনা তা পরিষ্কার নয়।

প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ওয়াসিম বেগ বলেন, নিহত চারজন ছাড়াও ছয়জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে পিটিআই জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে একজন প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ের জন্য মোটরবাইক ও গাড়ির একটি বহর শহরজুড়ে প্যারেড করছিল।

দলটির একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ইচ্ছাকৃতভাবে তাদের বহর লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা তা এখনই বলা সম্ভব নয়।

পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। সূত্র: ডন

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit