সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী ‘নিখোঁজ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ঘিরে নাটক জমে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে গিয়ে বিগত ২৪ ঘণ্টা ধরে খোঁজ নেই তার। ফোনেও পাওয়া যাচ্ছে না। 

ইডি কর্মকর্তারা মনে করছেন, নিখোঁজ হয়েছেন হেমন্ত সরেন। তবে হেমন্ত সরেনের দল ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা-কর্মী ও ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন, তারা তার অবস্থানের বিষয়ে অবগত। তিনি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন। 

ইডি কর্মকর্তারা জানিয়েছেন, তার গাড়ি ও বিমান থেকে বেশ কিছু নথিপত্র ও ৩৬ লাখ রুপি নগদ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে ইডির দল হেমন্ত সরেনের দিল্লি ও ঝাড়খন্ডের বাসভবনে অভিযান চালিয়েছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 

তিনি সর্বশেষ গত রোববার রাতে তার দিল্লির বাসভবন ত্যাগ করে চলে যান। তবে হেমন্ত সরেনের অফিস এক চিঠিতে ইডিকে জানিয়েছে, তিনি আগামীকাল বুধবার বেলা ১টা নাগাদ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। 

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit