রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

প্রত্যন্ত গ্রামে সাইক্লোনের শীতকালীন কবিতা উৎসব 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট শহর থেকে দূরে বিয়ানিবাজারের প্রত্যন্ত গ্রাম আলীনগরে সাইক্লোনের শীতকালীন কবিতা উৎসব ২০২৪ সম্পন্ন হয়েছে। গ্রামীণ পরিবেশে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মরহুম আবদুল মুমিত চৌধুরীর বাংলোবাড়িতে আয়োজিত কবিতা উৎসবে সভাপতির বক্তব্যে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি অধ্যক্ষ কালাম আজাদ বলেছেন, শহরের অগ্রসর মানুষকে গ্রামের নিসর্গ ও সাধারণ মানুষের কাছে ফিরে যেতে হবে। আমি আমার প্রথম কাব্যগ্রন্থে কবিদের প্রতি এই আহবান জানিয়েছিলাম, আজ গ্রামীণ পরিবেশে শহরের কবিদের দেখে আমার মনটা ভরে গেছে।সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৭৬তম সাহিত্য আসরে আয়োজিত শীতকালীন কবিতা উৎসবে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইক্লোনের সাবেক সভাপতি গল্পকার সেলিম আউয়ালের সঞ্চালনায় গত সোমবার (২৯.০১. ২০২৩) রাতে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারাকা পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর সমাজসেবী ফাহিম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর কবি ডা. মো. মাশুকুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাচিকশিল্পী কবি সালেহ আহমদ খসরু, শাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার ও সাহিত্য সাময়িকী আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, শাইনি স্টেপস্-এর প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, অনলাইন সিলেট টুডে’র সম্পাদক কবির য়াহমদ।
সম্মানিত অতিথির বক্তব্যে ফাহিম আহমদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রাচীন সাহিত্যকর্মের উপর আলোকপাত করে বলেন, সেই চ-িদাস থেকে আমরা দেখতে পাই তারা মানুষকেই সবার উপরে স্থান দিয়েছেন। মোট কথা আমাদেরকে মানবিক হতে হবে।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে কবিতা পাঠ করেন ছড়াকার কামরুল আলম, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, লিটল ম্যাগ দো-আশ সম্পাদক কবি-সাংবাদিক লুৎফুর রহমান তোফায়েল, শিক্ষিকা আফিয়া সুলতানা, রন্ধনশিল্পী ফাহমিদা চৌধুরী, সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, কন্ঠশিল্পী মো. শামসুল ইসলাম খান, কন্ঠশিল্পী বিমান বিহারী বিশ^াস, কবি কামাল আহমদ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ, তাপাদার জান্নাতুল জাহরা, আরমান আহমদ আফ্রিদি, উমের আহমদ চৌধুরী প্রমুখ।

 

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit