রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মর্মান্তিক দুর্ঘটনায় দেবপ্রীতা দে’র অকাল মৃত্যুতে পূজা ও ঐক্য পরিষদ নেতৃবৃন্দের শোক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মর্মান্তিক দুর্ঘটনায় সিলেট সেন্ট্রাল ফার্মেসি’ পরিবারের পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী দেবাশীষ দে বাসু এবং ভার্শতি দে দম্পতির কনিষ্ঠা কন্যা দেবপ্রীতা দে’র অকাল মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট এর নেতৃবৃন্দ।তারা বলেন, সিলেটের সেন্ট্রাল ফার্মেসি পরিবার নামে খ্যাত পরিবারের তরুণী দেবপ্রীতা দে (ব্রতী) অকালে ঝরে গেছে। মাত্র ১৮ বছরের বয়সের এ তরুণী নিউইয়র্কের লঙ আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।দেবপ্রীতা তিন বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন তিনি।বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজের শিক্ষার্থী দেবপ্রীতা পরিবারের সাথে কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার করোনায় বসবাস করতেন। দুর্ঘটনার সময়টিতে তার বাবা মা দেশে অবস্থান করছেন।পারিবারিক সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবারেই সিলেট শহরের চালিবন্দরে দেবপ্রীতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে দেবপ্রীতার মরদেহ দেশে পৌঁছার পর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।দেবপ্রীতার দে’র অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ,জেলা কমিটির সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখা সাধারণ সম্পাদক প্রদীপ দেব,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক চন্দন দাশ প্রমুখ। শোক বার্তায় নেতৃবৃন্দ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit