রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

গোলাপগঞ্জের সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ৬ষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর আজীবন সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ এর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে তার নিজ বাড়িতে গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের ৩০০ শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণকালে শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, দেশের কিছু অঞ্চলে শীতের তীব্রতা প্রকট। ফলে ছিন্নমূল ও দুস্থ মানুষের কষ্ট বেড়েছে। শীতকাল অন্য ঋতুর তুলনায় অনেকের জন্য কিছুটা কষ্টের। তবে গরিব-দুস্থ মানুষের জন্য আরো দুর্বিষহ। অনেকের শীতের পোশাক তো দূরে থাক, সামান্য কাপড়টুকু নেই। সব বয়সী মানুষ তীব্র শীতে কষ্টে জীবন-যাপন কাটায়। তাই সুযোগ পেলে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায়ের পাশে দাঁড়ানো উত্তম। শীতার্তদের রক্ষা ও সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। এটা অন্যতম একটি মহৎ ইবাদতও বটে। তিনি সমাজের বিত্তাবান সহ সামজিক সংগঠনগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, ২ নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের মেম্বার ইসমাইল আহমদ, ৯ নং ওয়ার্ডের মেম্বার ছুনু মিয়া, হফুজুর রহমান কাশিমী, ১ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক, নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ইলিয়াস বিন রিয়াসদ, লায়েক আহমদ, রেজওয়ান আহমদ রিজু, আতাউর রহমান আতা, তাজুল ইসলাম মৌলা, আব্দুল কুদ্দুস টিপু, আব্দুল হামিদ, সামছুল ইসলাম বাছন, সামছুল ইসলাম সামছু মিয়া, সামছুল ইসলাম আলম লস্কর, আলীম উদ্দিন, অলিউর রহমান ওলি, আসমান আলী, গোলাম রাব্বানী সেলু,নজরুল ইসলাম বাটুল, সুরমান আলী,উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মনসুর চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চৌধুরী রানা, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ফরিদ উদ্দীন তকি, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মনসুর চৌধুরী, উপজেলা তাতীলীগের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, উপজেলা যুবলীগ নেতা মো. নাজিম উদ্দীন,সুলেমান আহমদ, মো. নাজিম উদ্দীন, উপজেলা তাতীঁ লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, সিলেট জেলা কৃষক লীগের সাবেক সদস্য মো: জহিরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা শাহেদ আহমদ, নিয়াজ চৌধুরী, আলী হোসেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit