শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

অন-অ্যারাইভাল ভিসার কথা ভাবছে ভারত : প্রণয় ভার্মা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ :  বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে অন-অ্যারাইভাল ভিসা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় চলেছে। এবার বাংলাদেশিদের জন্য ভারতে অন-অ্যারাইভাল ভিসার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হাইকমিশনার।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের হাইকমিশনার বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালুর ব্যাপারে আলোচনা করা হবে।

এদিকে, ভারতের নাগরিকদের জন্য বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসার বিষয়ে বিমানমন্ত্রী বলেন, ভারতের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যদের সাথে আলোচনার পর সমন্বিত সিদ্ধান্ত নেয়া হবে।

বিমান বাংলাদেশ নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের কোনো সমস্যা নেই, লাভজনক ও সুন্দরভাবে চলছে। তবে বিমানের দুর্নীতি অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে। 

এর আগে গত ২৩ জানুয়ারি প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে নৌপ্রতিমন্ত্রী বলেন, ভিসা নিয়ে আমাদের কথা হয়েছে। যারা চিকিৎসা করতে যায় এক সপ্তাহের মধ্যে তাদের সব ফর্মালিটি শেষ হয়। অন-অ্যারাইভাল ভিসা নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে তারা কাজ করবে। এ বিষয়ে আমরা আরও ভালো সংবাদ পাব।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit