বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

বেনাপোল এক নারী পাসপোর্র্ট যাত্রীকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ইউএস ডলারসহ আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল ইমিগ্রেশন চেকপোষ্টের অভ্যান্তর হতে নাসরিন আক্তার নামে এক নারী পাসপোর্র্ট যাত্রীকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ইউএস ডলারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা। ৩০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টার সময় তাকে আটক করা হয়। আটক পাসপোর্ট যাত্রী নাসরিন আক্তার কুষ্ঠিয়া জেলাপর ভেড়ামার থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দা শাখার রাজস্ব অফিসার কামাল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে এক মহিলা পাসপোর্ট যাত্রী বিপুল পরিমান আমেরিকোন ইউএস ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল শুল্ক গোয়েন্দার একটি টিম সকাল থেকে ইমিগ্রেশন চেকপোষ্টের কাস্টমসে অবস্থান গ্রহন করেন। এরপর বেলা ১১টার দিকে ঐ মহিলা পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়।

এসময় তার ব্যাগ তল্লাসী করে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ৭৬ হাজার ৪০০ আমেরিকান ইউএস ডলার উদ্ধার করে জব্দ করা হয়। ইউএস ডলারসহ আটক মহিলা পাসপোর্ট যাত্রীর পাসপোর্ট নং -অ১১৩২২২২০ । আটক ইউএস ডলারের বর্তমান বাজার মুল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। আটক যাত্রী নাসরিন আক্তারের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানায় অফিসার ইনচাজূ সুমন ভক্ত জানান ডলার আটকের ব্যাপারে তিনি শুনেছেন তবে এ বিষয়ে কেউ থানায় কোন মামলা বা আসামী কে সোপর্দ করেনি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit