স্পোর্টস ডেস্ক : কলকাতার হয়ে রিংকু পরিচিতি পাওয়ার আগে তার বাবা খানচন্দ্র সিং বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার বিলি করতেন। ভারতের জার্সিতে রিংকু নজর কাড়ার পরও তার বাবা সেই কাজ ছাড়েননি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রিংকু সিংয়ের বাবার এক ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, গ্যাল সিলিন্ডারের একটি গাড়ির সামনে নিজের কাজ করছেন তার বাবা।
কিছুদিন আগেই রিংকু জানিয়েছিলেন তার বাবা এখনো নিজের কাজটাই করে যেতে আগ্রহী। এক সাক্ষাৎকারে রিংকু বলেছিলেন, ‘বাবাকে বলেছি বিশ্রাম নেয়ার জন্য। আমাদের অবস্থা এখন যথেষ্ট ভাল। বাবার প্রতি দিন ভারী সিলিন্ডারগুলো তোলার কোনও দরকার নেই। কিন্তু বাবা এখনো এই কাজ করেন, আর এটাই তিনি ভালোবাসেন।’
কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৪