শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণ করতে চান ২৪২ বিশ্বব্যক্তিত্ব, যা বললেন খুরশিদ আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার পর্যবেক্ষণ করতে চান নোবেল বিজয়ীসহ ২৪২ বিশ্বব্যক্তিত্ব। এজন্য তারা একজন আন্তর্জাতিক আইনজীবীর নেতৃত্বে পর্যবেক্ষক দল গঠন করার প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়ে এই প্রস্তাব দিয়েছেন তারা। চিঠিতে ইউনূসের সাজা ও বিচারকে প্রহসনমূলক বলে উদ্বেগ জানিয়েছেন ২৪২ বিশ্বব্যক্তিত্ব।

চিঠিটি গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন পোস্টে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গত ১ জানুয়ারি ড. ইউনূসের সাজা ঘোষিত শ্রম আইনের মামলাটিসহ দুর্নীতি দমন কমিশনে চলমান অর্থ আত্মসাতের তদন্তও পর্যালোচনা করা প্রয়োজন। এজন্য স্বাধীন আইনি বিশেষজ্ঞদের একটি ছোট দলের নেতৃত্ব দেওয়ার জন্য একজন জ্যেষ্ঠ আন্তর্জাতিক আইনজীবী পাঠাতে চান তারা।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান তাদের স্বাগত জানিয়ে বলেন, ড. ইউনূসের স্বচ্ছ বিচার প্রক্রিয়া যে কেউ পর্যবেক্ষণ করতে পারে। তবে তাদের মনে রাখতে হবে এখানে কোনো নোবেলজয়ীর বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ব্যক্তি ড. ইউনূসের বিচার করা হচ্ছে। দুদকের আইনজীবী বলেন, যে কোনো ব্যক্তি আদালতে বসে বিচারকাজ পর্যবেক্ষণ করতে পারেন। এতে আইনগত কোনো বাধা নেই। তবে আইনি কার্যক্রম পরিচালনা করতে চাইলে বাংলাদেশের বার কাউন্সিলের অনুমোদন লাগবে। 

কারও দ্বারা প্রভাবিত হয়ে নোবেলজয়ীরা এই চিঠি দিয়েছেন কিনা—জানতে চাইলে দুদকের আইনজীবী বলেন, এটা তো বোঝায় যায় যে, তারা একটি ব্যক্তিকে হাইলাইট করে এই কাজ করছে। তারা ব্যক্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে। দেশ ও আইনকে তারা প্রাধান্য দিচ্ছে না। খুরশিদ আলম বলেন, না জেনে–বুঝে নোবেলজয়ীদের এই ধরনের মন্তব্য করা ঠিক না। বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন অনুযায়ীই চলবে। এখানে কেউ কোনো পথরোধ করতে পারবে না।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit