বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

দৌলতপুরে হিসনা নদী দূষণ মুক্ত ও সংস্কার প্রসঙ্গে শীর্ষক আলোচনা

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাণকেন্দ্র আল্লারদর্গা বাজারের পাশ দিয়ে প্রবাহিত হিসনা নদী দূষণ মুক্ত ও সংস্কার প্রসঙ্গে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় আল্লারদর্গা প্রেসক্লাবের আয়োজিত এক মাসিক সভায় এই আলোচনা সভা করা হয়।

আল্লারদর্গা প্রেসক্লাবে সভাপতি খন্দকার জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আনামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আল্লারদর্গা প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক দৌলতপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম রেজা বাচ্চু,দৈনিক অগ্নিশিখা দৌলতপুর প্রতিনিধি নাজমুস সাদাত খান,প্রেসক্লাবে কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের সুত্রপাত এর প্রতিনিধি আশিক ইসলাম, দৈনিক বিশ্ব মানচিত্র এর প্রতিনিধি মিলন আলী, জহুরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক গণকণ্ঠ উপজেলা প্রতিনিধি সম্রাট আলী,ভয়েজ অফ নিউজ এর প্রতিনিধি জোহন মন্ডল। এসময় বক্তারা আল্লারদর্গা বাজারের পাশ দিয়ে প্রবাহিত হিসনা নদী দূষণ মুক্ত, সংস্কার ও দখল মুক্ত করার দাবি তোলেন এবং এই নদী কে পুনরায় খনন করে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার দাবি জানান।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit