শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

জর্ডানে ৩ মার্কিন সেনা নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি বাইডেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের একটি ঘাঁটিতে রোববার ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। এ হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরান-সমর্থিত জঙ্গিদের দোষারোপ করে এর প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এ প্রথম কোনো হামলায় ৩ মার্কিন সেনা নিহত হলেন। এ ঘটনা অঞ্চলটিতে আরও উত্তেজনা বাড়াবে এবং ইরানকে জড়িত করে বিস্তৃত সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলবে।

হামাস বলেছে, গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন সমগ্র মুসলিম বিশ্বের সঙ্গে বিরোধে ফেলতে পারে। এ নিয়ে একটি ‘আঞ্চলিক বিস্ফোরণ’ হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, আমরা এখন এ হামলার তথ্য সংগ্রহ করছি, আমরা জানি এটি সিরিয়া এবং ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী ঘটিয়েছে।

তিনি আরও বলেছেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের প্রতিশ্রুতি বজায় রাখব। কোনো সন্দেহ নেই আমরা একটি সময়ে এবং আমাদের পছন্দের পদ্ধতিতে সমস্ত দায়ীদের শাস্তি নিশ্চিত করব।

এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড সিরিয়ার সীমান্তের কাছে হামলায় আহতদের সংখ্যা ২৫ দাবি করে বলেছে, নিহতদের ও তাদের পরিবারের পরিচয় গোপন রাখা হবে।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, সৈন্যদের হত্যা আমেরিকান প্রশাসনের কাছে একটি বার্তা, গাজায় নিরীহ মানুষ হত্যা বন্ধ না হলে সমগ্র মুসলিম জাতির মুখোমুখি তাদের হতে পারে।

পেন্টাগনের মতে, অক্টোবরের মাঝামাঝি থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন ও মিত্রবাহিনী ১৫০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। উভয় দেশেই তারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

সূত্র: আরব নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit