শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ব্রাজিলে প্লেন বিধ্বস্ত হয়ে সাতজন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে মিনাস গেরিস রাজ্যে গতকাল (২৮ জানুয়ারি) একটি প্লেন বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে খনি-সমৃদ্ধ শহর ইতাপেভাতের একটি পাহাড় ও বন-জঙ্গলে ঘেরা এলাকায় মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়। ব্রাজিলের স্থানীয় মিডিয়ায় প্রচারিত ছবিতে ওই এলাকায় বিমানের ধংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।   

স্থানীয় দমকলকর্মীরা এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে সাতজন আরোহীকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন তারা। যদিও এর আগে তিনজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছিল। জানা গেছে ব্রাজিলীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান অ্যামব্রেয়ারের তৈরি ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটিতে ১৮ জন যাত্রী বহন করা যেত। গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit