মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ সন্ত্রাসীদের উদ্ধারকৃত চিনির কাভার্ড ভ্যান।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ উদ্ধার করেন চিনির কাভার্ড ভ্যান। পুলিশ খবর পেয়ে ভারত থেকে চোরাইপথে আসা নেত্রকোনার কমলাকান্দা হতে কাভার্ডভ্যানে করে আনা ও জনতা কর্তৃক আটক কৃত অনুমান ২৮ লাখ টাকা মূল্যের ৫০ কেজি ওজনের ৪৯৫ বস্তা চিনি ও ছিনতাইকারী অস্ত্রধারী দস্যুদের একটি প্রাইভেটকার শহরের কল্পাপীর বাড়ীর সামনে থেকে জব্দ করে ২৮ জানুয়ারী সন্ধ্যায় ময়মনসিংহ কোতোয়ালী থানা ক্যাম্পাসে নিয়ে আসে।

কাভার্ড ভ্যান চালক ও হেলপারের ভাষ্য মতে তার মালিকের নির্দেশনা অনুযায়ী ঢাকা মেট্রো-ট-১৭- ০৩৪০ কাভার্ডভ্যানে করে নেত্রকোনার কলমাকান্দা থেকে ৪০০ বস্তা চিনি নিয়ে গত ২৭ জানুয়ারী ভোর ৪ টায় গাজীপুরের মাওনা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ময়মনসিংহ সদরের চূড়খাই নামক স্থানে গাড়টিকে ফজরের নামাজের পর ২০/২৫ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল ৬ টি হোন্ডা ও একটি প্রাইভেটকার যাহার নং ঢাকা মেট্রো -গ-৩৬-০৫৯৮ চরে গাড়ীর গতিরোধ করে। সন্ত্রাসীরা গাড়ী ভাংচুর, ড্রাইভার ও হেলপারকে অস্ত্র ঠেকিয়ে মারধোর করে এবং হাত, পা, চোখ,মূখ বেঁধে প্রাইভেটকার নিয়ে তাদেরকে আটক করে। চিনি বোঝাই গাড়িটি সন্ত্রাসীরা তাদের নিজস্ব ড্রাইভার দিয়ে চুড়খাই থেকে শহরের কল্পাপীরবাড়ীর সামনে এসে গাড়ীটি ঘুরাতে চায়।এসময় পেছনের চাকা গর্তে পড়ে যায়।এতে গাড়ি আটকা পড়ে। পীরবাড়ীর লোকজন এ দৃশ্য দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে এস আই অসীম বাবু ঘটনাস্থলে এসে গাড়ী ও চিনি জব্দ করে ড্রাইভার ও হেলপারসহ থানায় নিয়ে আসেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit