মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ময়মনসিংহ ভালুকায় বাইক চালকসহ পড়ে গেলেন তিন বন্ধু, প্রাণ হানি ১।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় মোটর বাইক চালিয়ে চালক অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে মোটর বাইক থেকে পড়ে অজ্ঞাত গাড়ির চাপায় নুরে আলম আলম মিঠু (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হবিরবাড়ি ইউনিয়নের আমতলি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরে আলম মিঠু ভোলা সদর উপজেলার খোরশেদ আলমের ছেলে। তিনি ভালুকার স্কয়ার মাস্টারবাড়িতে ভাড়া বাসায় থেকে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরে আলম মিঠু তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে সিডস্টোর থেকে স্কয়ার মাস্টারবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি ইউনিয়নের আমতলি বাজার এলাকায় এসে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক নিয়ে সড়কে পড়ে যান।

এ সময় অজ্ঞাত একটি গাড়ি নুরে আলম মিঠুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিঠু মারা যান। আহত হন তার দুই বন্ধু। ২৮ রবি বার সকাল ১০ ঘটিকায় বাকি দুজন জানান তারা বর্তমান সুস্থ। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আসার পর তাদের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit