বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা তুলে নিলো আইসিসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের অভিযোগে গত নভেম্বরে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। যার ফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। সেই সঙ্গে বাতিল করা হয় দেশটিতে আইসিসির বার্ষিক তহবিলসহ সকল কার্যক্রম।

যার বিপরীতে একাধিকবার আপিল করেও কাজ হচ্ছিল না দেশটির ক্রিকেট বোর্ডের। অবশেষে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইসিসি। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসি জানিয়েছে, লঙ্কান বোর্ডের আপিলের বিপরীতে গত বেশ কিছুদিন যাবৎই দেশটির বোর্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে তাদের বোর্ড। এর মধ্যে সদস্যপদের কোনো নিয়ম লঙ্ঘন করেনি দেশটির ক্রিকেট বোর্ড, যা নিয়ে আইসিসির বোর্ড সন্তুষ্ট হয়। ফলে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আইসিসি।

এর আগে গত নভেম্বরের শুরুতে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশন রানাসিংহে এসএলসি বোর্ডকে বরখাস্ত করেন। নতুন করে অন্তর্বর্তী কমিটি ঘোষণা করে তার দায়িত্বে বসান অর্জুনা রানাতুঙ্গাকে। পরে যার বিপরীতে রায় দিয়ে শ্রীলঙ্কার আগের বোর্ডকেই পুনর্বহাল করে রায় দেয় আদালত। তারাই পরবর্তীতে বোর্ড পরিচালনা করছেন। এবং সবশেষ আইসিসি তাদের থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit