বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ মঙ্গলবার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদের প্রথম সংসদ অধিবেশন আগামী মঙ্গলবার বসবে। ওই দিন বিকাল ৩টায় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে এই সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। ওই দিন স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো রকার গঠন করেছে আওয়ামী লীগ। একাদশ সংসদের মতো এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে।  সংসদে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবারো ভোটে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুই বিজয়ী হবেন। 

সংসদ সচিবালয় জানায়, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। ওই সময় রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে তারা শপথ নেবেন।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit