বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ৩ বিশেষ সহকারী নিয়োগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন এবং কৃষিবিদ মশিউর রহমানকে (হুমায়ুন) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ফেরদৌস আহমেদ খান ও ড. শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদা এবং বেতনক্রমে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। আর মশিউর রহমান উপ-সচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত স্কেলের সর্বোচ্চ ধাপে (নির্ধারিত) বেতনে পুনরায় নিয়োগ পেয়েছেন।

রবিবার পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

অপর এক আদেশে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন আন্দ্রিয় স্কু। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৯ এর প্রারম্ভিক ধাপের মূল বেতনে নিয়োগ দেওয়া হয় তাকে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit