শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম

ইজতেমায় ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেছেন, বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পর্বেই পোশাকে ও সাদা পোশাকে প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও র‌্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যরাও পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

জিএমপি কমিশনার বলেন, এবার ফুটপাত ও ইজতেমা ময়দান সংলগ্ন এলাকায় কোনো হকারকে দোকানের পসরা সাজিয়ে বসতে দেওয়া হবে না। কোনো স্থায়ী দোকানদার যদি তার দোকানের সামনে কোনো হকারকে বসতে দেয়, তাহলে ওই দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, ইতোমধ্যে ময়দানের চারপাশে ওয়াচ টাওয়ার, সিটি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণসহ ইজতেমা ময়দানের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে শতভাগ কাজ শেষ হবে।

ইজতেমা ময়দান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ হাফিজুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) নাজির আহমেদ খান, উভয়পর্বের ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বিদের মধ্যে প্রকৌশলী খন্দকার মেজবাহ উদ্দিন, মাহফুজ হান্নান, আজগর আলী,  জমির উদ্দিন ও রেজাউল করিম,  প্রকৌশলী শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ, আল্লামা মহিউদ্দিন, মোহাম্মদ সায়েম ও হাজী মনির হোসেন প্রমুখ।

প্রসঙ্গত আগামী ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি প্রথম পর্ব শেষ হবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে।

 

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit