শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমদুকে উপনেতা করা হয়েছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলনেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং “বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১” মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে মাননীয় স্পীকার স্বীকৃতি প্রদান করেছেন।

স্পিকারের আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ২২৪ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে দল হিসেবে জাতীয় পার্টি লাঙল প্রতীকে দ্বিতীয় সর্বোচ্চ ১১ আসনে জয়লাভ করেছে। 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit