বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফুলকপি দিয়ে কই মাছের ঝোল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতের তাজা ও মজাদার সবজি খাওয়ার জন্য সারাবছর অপেক্ষা করে থাকে বাঙালিরা। এসব সবজির মধ্যে আমার মায়ের সবচেয়ে পছন্দের হলো ফুলকপি। সেই ধারাবাহিকতা, আমার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই সবজি। ছোট থেকেই দেখে আসছি, শীত এলেই ফুলকপি আর আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল রান্না করেন মা। এই রান্নাটি আমার খুব পছন্দের। চলুন জেনে নেওয়া যাক কিভাবে রান্না করবেন, ‘কই-ফুলকপির ঝোল’-

উপকরণ:

১. বড় আকার কই মাছ- ৪টি

৩. নতুন আলু- ২টি (বড় হলে ১টি)

৪. কাঁচা মরিচ- ৪ পিস

৫.আস্ত জিরা- ১ চা চামচ

৬. সরিষার তেল- ১/২ কাপ

৭. হলুদ গুঁড়া- আধা চা চামচ

৮. মরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ

৯. জিরা বাটা- ১/৪ চা চামচ

১০. পাকা টমেটো- ১টি

১১. লবণ- স্বাদ অনুযায়ী

১২. আদা ও রসুন বাটা- ১/২ চা চামচ

১৩. গরম পানি- প্রয়োজন মতো

১৪. ধনে পাতা কুচি- ১ চা চামচ

১৫. গরম মশলা গুড়া- আধা চামচ

 রান্নার নির্দেশাবলী:

১. সাবধানে কই মাছ কেটে নিতে হবে। কাটা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিন। ধুয়ে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন। ১০ মিনিটের জন্য ম্যারিনেট হতে দিন।

২. একটি ছোট বাটিতে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া নিন। এতে আদা, রসুন ও  জিরা বাটা যোগ করুন।  ১ চামচ পানি দিয়ে সব মশলা মিশিয়ে নিন। কিছুক্ষণের জন্য এভাবে মশলার মিশ্রণ রেখে দিন।

৩.ফুলকপি ফুলগুলো আলাদা করে নিন। ফুলের আকার বড় হলে দুইভাগে কাটুন। আলু লম্বাভাবে ৮ ভাগে (ওয়েজেসের আকারে) ভাগ করে নিন। টমেটোকে ছোট ছোট কিউব করে কাটুন।

৪. কড়াইতে মাঝারি তাপে ৩ টেবিল চামচ তেল গরমে করে নিন। মাছগুলো একে একে ভেজে নিন। কড়া ভাজা করা যাবে না। এরপর তুলে আলাদা করে রাখুন।  

৫. মাছ ভাজার কড়াইতে আরও ২ চা চামচ তেল দিন। তেল গরম হলে আস্ত জিরা হালকা করে ভেজে নিন। এর মধ্যে বাটা ও গুড়া মশলার ভিজিয়ে রাখা মিশ্রণ ঢেলে দিন। মশলা ভালো করে ভেজে কষিয়ে নিন।   

৬.মশলা কষানো হলে আলু এবং ফুলকপি দিন। এতে স্বাদমতো লবণ যোগ করুন। তারপর সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিন। এরপর এক কাপ গরম পানি যোগ করুন।

৭. পানি কিছুক্ষণ ফুটলে তাতে ভেজে তুলে রাখা মাছ ঢেলে দিন। তার সাথে কেটে রাখা টমেটোও যোগ করুন। যারা পাতলা ঝোল পছন্দ করেন; তারা ঝোলের ঘনত্ব কমাতে, চাইলে এই পর্যায়ে আরেকটু পানি যোগ করুন। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। সবজি নরম হওয়া অবধি রান্না করুন। ততক্ষণে ঝোল টেনে আসবে আর মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।

৮. এই পর্যায়ে গরম মশলার গুড়ো দিন। অল্প আঁচে কিছুক্ষণ ফুটতে রেখে দিন। নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে রেখে চুলা বন্ধ করে দিন। শীতের আবহাওয়ায় ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে উপভোগ করুন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit