বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর জনিত বিদায়ী প্রধান শিক্ষক উ থোয়াই চিংকে বিদায় ও নবীন বরণ, বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত।শনিবার (২৭জানুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে   বিদ্যালয় মাঠে আয়োজিত নবীন বরণ, বার্ষিক পুরষ্কার বিতরণী ও অবসরজনিত প্রধান শিক্ষক উথোয়াই চিং কে অবসর জনিত বিদায় অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আহবায়ক কল্যাণ মিত্র বড়ুয়া,  খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ. দা.)  এস এম মোসলেম উদ্দিন, বিদায়ী প্রধান শিক্ষক উ থোয়াই চিং, প্রধান শিক্ষক রানু চাকমা প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা  বলেন, বর্তমানে ১৪শ শিক্ষার্থী রয়েছে, কিন্তু বর্তমান ডিজিটাল যুগে বিদ্যালয়ে কোন কম্পিউটার ল্যাব নেই। তাই প্রধান অতিথিকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের দাবি জানান। একই সাথে বর্তমানে স্কুলে ৪৪জন শিক্ষকের মধ্যে ১৯জন আছে, বাকি শিক্ষক সংকট রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। কাউকে পিছনে ফেলে শেখ হাসিনা উন্নয়ন করতে চাই না। তিনি সকলকে নিয়ে উন্নয়ন করতে চাই। পাহাড়ে শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তবে কিছুটা সমস্যা আছে, তা ঠিক। শিক্ষক সংকট সহ বিভিন্ন সমস্যা  সমাধানের আশ্বাস দেন  পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit