বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

আখাউড়ায় আইনমন্ত্রীর সংবর্ধনায় ভাইসচেয়ারম্যান প্রার্থী মিন্টুর সমর্থনে বিশাল শোডাউন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্র্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হকের সংবর্ধনা অনুষ্ঠানে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেন মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের তিন বারের সভাপতি মাজিদুল ইসলামের সমর্থকেরা। কসবা—আখাউড়া আসনে টানা তিন বার এমপি নির্বাচিত ও আইনমন্ত্রী নিযুক্ত হওয়ায় আখাউড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে  শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এক গণসংবর্ধণা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আসন্ন উপজেলা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের নিবেদিত প্রাণ, দু:সময়ের পরীক্ষিত নেতা ইতালী প্রবাসী মাজিদুল ইসলামের সমর্থনে মনিয়ন্দ ইউনিয়ন থেকে নেতাকমীর্ ও সাধারণ মানুষ বেনার ফেস্টুনসহ বিশাল মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে আসেন। এসময় নেতাকমীর্রা টানা তিন বার আইনমন্ত্রী নির্বাচিত হওয়ায় আনিসুল হককে হওয়ায় অভিনন্দন জানিয়ে স্লোগান দেয়। মিছিলকারীরা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিন্টু মৃধার সমর্থনে স্লোগান দেয়। উচ্ছ্বাস প্রকাশ করে। 

জানা যায়, উপজেলার মনিয়ন্দ গ্রামের মরহুম হাজী ছনু মৃধার পুত্র ইতালী প্রবাসী মাজিদুল ইসলাম ওরফে মিন্টু মৃধা আওয়ামীলীগের নিবেদিত প্রাণ কমীর্। দলের আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। এবং সংগঠনের দু:সময়ে এলাকায় নেতাকর্মীদের পাশে ছিলেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করতে পারবেন বলে তার সমর্থকেরা মনে করেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিয়ন্দ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি  মোঃ রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবুল মৃধা, যুবলীগ নেতা দুলাল মেম্বার, ইউনিয়নের আওয়ামীলীগের সমবায় সম্পাদক মোঃ শাহ আলম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আনিসুর রহমান, মনিয়ন্দ ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি ফিরোজ মিয়া মেম্বার, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান শিশু, যুবলীগ সদস্য নাছির মিয়া, যুবলীগের আহবায়ক ইকবাল সরকার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit