বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে – খাদ্যমন্ত্রী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : দেশি বিদেশী ষড়যন্ত্র নির্বাচনের আগে থেকেই ছিলো। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল উন্নয়নকে বেছে নেওয়ার ও আগুন সন্ত্রাসকে প্রত্যাখ্যান করার নির্বাচন। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহবান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুদদার এম পি।
শনিবার দুপুরে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্থ বারের মতো সংসদ সদস্য ও দ্বিতীয় মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন মন্ত্রী এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী আরও বলেন, বিগত সময়ে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি। মানুষকে ভালবেসেছি, মানুষের ভালবাসাও পেয়েছি। সামনের দিনগুলোতেও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার করেন তিনি।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফরিদ আহম্মেদ ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো: আবেদ হোসেন মিলন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন এবং নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: বজলুর রশীদ নঈম বক্তৃতা করেন।

এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার  সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit