বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

জনগণ এরইমধ্যে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে: হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৭ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও গণতন্ত্র সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন। বিএনপি কালো পতাকা কাকে দেখাতে চায়- প্রশ্ন রেখে তিনি বলেন, ‘জনগণ এরইমধ্যে তাদের কালো পতাকা দেখিয়ে দিয়েছে। আর বিদেশিরা লাল পতাকা দেখিয়েছে।’উৎসবমুখর পরিবেশে চমৎকার নির্বাচন হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচনের পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার অভিপ্রায় প্রকাশ করেছেন।

‘ভোটের আগে বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছে, যাতে সরকারের সঙ্গে কাজ না করে, সে কথা বলেছে। কিন্তু বিদেশিরা তাদের কথায় সাড়া দেয়নি। নির্বাচনের পর সারা বিশ্ব শেখ হাসিনার সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে’, যোগ করেন তিনি।
 
বিএনপি আবারও বিশৃঙ্খলা করতে চায় জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘নতুন ষড়যন্ত্রের চেষ্টা করছে বিএনপি। গর্ত থেকে মিটিমিটি তাকাচ্ছে, বের হওয়ার চেষ্টা করছে। সতর্ক থাকতে হবে। দেশে কাউকে অশান্তি সৃষ্টি করতে দেয়া হবে না। অশান্তি সৃষ্টিকারীদের কালো হাত ভেঙ্গে দেয়া হবে।’
 
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকন্যার প্রতি আস্থাশীল। যারা ভোট বয়কট করার রাজনীতি করে, তাদের জন্য এবারের নির্বাচন বার্তা দিলো যে, কোনো দলের বর্জনে কিছু যায় আসে না। নির্বাচন প্রতিহত করার রাজনীতি আর চলবে না।
 
‘বিএনপি জোট মানুষের কাছে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন। যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, রাজনীতি থেকে তাদের চিরদিনের জন্য বিদায় করে দেশকে এগিয়ে নিতে হবে’, যোগ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit